২০ জুলাই ২০২৬ - ১২:২৫
প্রতিরোধের গৌরবোজ্জ্বল পথ অব্যাহত থাকবে

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, হজরত আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনেয়ীর নেতৃত্বে আমরা প্রতিরোধের উজ্জ্বল ও গৌরবময় পথ অনুসরণ অব্যাহত রাখব।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): জেনারেল কায়ানি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, প্রতিরোধ ফ্রন্টের কমান্ডার ও যোদ্ধারা প্রতিরোধ আন্দোলনের প্রতি সর্বোচ্চ নেতার মহানুভবতা ও উদারতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন। একই সঙ্গে আমরা আবারও ঘোষণা করছি যে, উম্মাহর শহীদ ইমামের সঙ্গে যে আদর্শিক অঙ্গীকার করেছিলাম, তার প্রতি আমরা অবিচলভাবে অনুগত রয়েছি।

তিনি বলেন, আমরা আরও ঘোষণা করছি যে, হজরত আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনেয়ীর নেতৃত্বের সময়েও আলোকোজ্জ্বল ও গৌরবময় প্রতিরোধের পথ আমরা অব্যাহত রাখব।

Tags

Your Comment

You are replying to: .
captcha